1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
আত্মহত্যারোধে কোতোয়ালি পুলিশের স্কুল পর্যায়ে সচেতনতামুলক অনুষ্ঠান  - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

আত্মহত্যারোধে কোতোয়ালি পুলিশের স্কুল পর্যায়ে সচেতনতামুলক অনুষ্ঠান 

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৯৯১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। আত্মহত্যা প্রবণতা হ্রাস, বাল্যবিয়ে বন্ধ, ইভটিজিং ও মাদক নিয়ন্ত্রণে  নগরীর আমরীতলা উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। বুধবার সকালে স্কুল ক্যাম্পাসে সচেতনতামুলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোতোয়ালি মডেল থানার দায়িত্বশীল ওসি শাহ কামাল আকন্দ।
এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন, কোমলমতি শিশুদেরকে নিয়মিত পাঠদানের পাশাপাশি আত্মহত্যা একটি পাপ তা উল্লেখ করে ক্লাসের ফাকে ফাকে প্রতিটি শ্রেনীতে বক্তব্য রাখতে আহবান জানান। তিনি কেমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পিতামাতা, আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু বান্ধব, সহপাঠী বা অন্য কারো কথায় কিংবা আচরণে মন খারাপ এবং কষ্ট হতে পারে। কিন্তু এই কষ্ট থেকে আত্মহত্যার মত গুরুতর পাপকাজের সিদ্ধান্ত নেওয়া যাবেনা। তিনি ইসলাম ধর্মের উদ্বৃতি টেনে আরো বলেন, আত্মহত্যা মহাপাপ। এ পাপ কাজ যিনি করেন, তাকে আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। তাই আত্মহত্যার মত গুরুতর অপরাধ ও পাপ থেকে সকলকে বিরত থাকতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD