1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার একনেকে ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন স্টার অ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ ডাঃ রোকসানা মুক্তাগাছায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১২ নগদ টাকা উদ্ধার, আদালতে প্রেরণ কুষ্টিয়া ইউনিয়নে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি’র অভিযোগ মিঠামইনে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক জমির মাটি আত্মসাতকাণ্ড: গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্তে নামছে শিক্ষা অফিস ময়মনসিংহে দিন দুপুরে চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  পুলিশ সুপার কর্তৃক নান্দাইল মডেল থানা ও ঈশ্বরগঞ্জ থানা আকষ্মিক পরিদর্শন ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

শেরপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এপ্রিল/২০২৩ খ্রি. মাসের মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোহাম্মদ তৌফিক আজিজ, মাননীয় জেলা ও দায়রা জজ, শেরপুর।

এস. এম. হুমায়ুন কবীর, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, শেরপুর এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়।

এছাড়াও জেলা প্রশাসক এর প্রতিনিধি ; সিভিল সার্জন মহোদয়; বিজ্ঞ বিচারিক ম্যাজিস্ট্রেটগণ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জেলা আদালতের বিজ্ঞ পিপি এবং শেরপুর জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত)সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পরোয়ানা জারি ও তামিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, তদন্ত ও অনুসন্ধানে অপ্রত্যাশিত বাধা অপসারণ, সময়মত ও সুস্পষ্ট মেডিকেল রিপোর্ট প্রদান সংক্রান্ত, জেল হাজত হতে বিচারাধীন বন্দীদের সঠিক সময়ে আদালতে উপস্থাপন, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা জারি, আদালত প্রাঙ্গণের নিরাপত্তার পদক্ষেপ, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের নিরাপত্তা, মালখানা থেকে সময়মত আলামত উপস্থাপন, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য নিস্পত্তির বিষয়ে পুলিশ ম্যাজিষ্ট্রেসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিস্পিত্তিতে গৃহীত সিদ্ধান্তসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

সভার শুরুতে প্রধান অতিথি ও সভাপতি মহোদয় ময়মনসিংহ রেঞ্জের সকল জেলাসমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নে ময়মনসিংহ রেঞ্জের এপ্রিল ২০২৩ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শেরপুর জেলা পুলিশ ‘শ্রেষ্ঠ জেলা’ ক্যাটাগরিতে পুরস্কার লাভ করায় পুলিশ সুপার, শেরপুর মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD