1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে-অনুমোদনহীন-৩-হাসপাতাল-ডায়াগনস্টিক-সিলগালা - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার একনেকে ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন স্টার অ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ ডাঃ রোকসানা মুক্তাগাছায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১২ নগদ টাকা উদ্ধার, আদালতে প্রেরণ কুষ্টিয়া ইউনিয়নে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি’র অভিযোগ মিঠামইনে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক জমির মাটি আত্মসাতকাণ্ড: গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্তে নামছে শিক্ষা অফিস ময়মনসিংহে দিন দুপুরে চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  পুলিশ সুপার কর্তৃক নান্দাইল মডেল থানা ও ঈশ্বরগঞ্জ থানা আকষ্মিক পরিদর্শন ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহে-অনুমোদনহীন-৩-হাসপাতাল-ডায়াগনস্টিক-সিলগালা

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৩৪৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে-অনুমোদনহীন-৩-হাসপাতাল-ডায়াগনস্টিক-সিলগালা ময়মনসিংহে বুধবার অনুমোদনহীন হাসপাতালে অভিযান

সিভিল সার্জন মো. নজরুল ইসলাম জানান, একটি প্রতিষ্ঠানেরও রেজিষ্ট্রেশন নম্বর নেই। হাসপাতালে ছিল না কোনো চিকিৎসক এবং নার্স, কিন্তু রোগী ভর্তি করা হয়েছে। অপারেশন থিয়েটারে ৯টি লাইটের মধ্যে দুটি পুরোপুরি নষ্ট।

ময়মনসিংহে অনুমোদনহীন তিনটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

বুধবার বিকেলে নগরীর কৃষ্টপুর রোড পাদ্রী মিশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলার সিভিল সার্জন মো. নজরুল ইসলাম।

সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হলো নিউ শাওন হাসপাতাল, শাওন ডায়াগনো ল্যাব এবং মনির উদ্দিন প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

অভিযান শেষে সিভিল সার্জন মো. নজরুল ইসলাম জানান, আজিজ-বিলকিস নামের ভবনে ওই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো অবৈধভাবে চলছিল। একটি প্রতিষ্ঠানেরও রেজিষ্ট্রেশন নম্বর নেই। এ ছাড়া হাসপাতালে ছিল না কোনো চিকিৎসক এবং নার্স, কিন্তু রোগী ভর্তি করা হয়েছে। অপারেশন থিয়েটারে ৯টি লাইটের মধ্যে দুটি পুরোপুরি নষ্ট।

তিনি বলেন, ‘একই ভবনের ছোট্ট একটি কক্ষে রেক্স গ্লোবাল নাম দিয়ে আরেকটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল। তারা ওই কক্ষে অনলাইনে চিকিৎসকের মাধ্যমে রিপোর্ট করে রোগীদের সেবা দেয় বলে জানিয়েছে। যদিও তারা চিকিৎসকের সঙ্গে এমন চুক্তিবদ্ধের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে তাদের ওই অবৈধ প্রতিষ্ঠানটিও সিলগালা করা হয়।’ সিভিল সার্জন আরও বলেন, ‘জেলার প্রতিটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হবে। যথাযথ আইন না মেনে পরিচালিত হলে কিংবা অবৈধভাবে পরিচালিত হলে সিলগালাসহ যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD