1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১১ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার একনেকে ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন স্টার অ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ ডাঃ রোকসানা মুক্তাগাছায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১২ নগদ টাকা উদ্ধার, আদালতে প্রেরণ

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১১

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৩৩৪ বার পড়া হয়েছে

গত পহেলা জুন ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ধর্ষণ মামলার একমাত্র আসামী গ্রেফতারসহ মোট ১১ জন আসামী গ্রেফতার।

পুলিশ জানায়, এসআই (নিঃ) মোঃ আল মামুন এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া নিয়মিত ধর্ষণ মামলার একমাত্র আসামী সাদিকুল ইসলাম (২৮) কে তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) মোঃ তাইজুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ছিনতাই মামলার আসামী  মোঃ বাশার (২২) ও মোঃ সজিব ওরফে আকাশ (২৪)দ্বয়কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজের সামনে হইতে গ্রেফতার করে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার পূর্বক মালিকের জিম্মায় বুঝাইয়া দেওয়া হয়।

এএসআই (নিঃ) নূরে আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন চরকালীবাড়ী সরকারী পাকা রাস্তার উপর হইতে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে আসামী আজিজুল হক(৪২), রুবেল মিয়া (২৭), মোঃ জাহাঙ্গীর আলম (১৯), মাজহারুল ইসলাম (২৬), ও সিরাজুল ইসলাম (৪৮), পিতা-মৃত সাহেব আলী সর্ব গ্রাম-চর কালীবাড়ী, থানা-ময়মনসিংহদের গ্রেফতার করেন।

এসআই (নিঃ) ওমর ফারুক এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী থানাধীন গাঙ্গিনারপাড়া বারী প্লাসার সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে জনাসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে আসামী বাবু তালুকদার (৩০)কে গ্রেফতার করেন।

এএসআই (নিঃ) মোঃ ছাত্তার, এসএসআই (নিঃ) সোহেল রানা এর নেতৃত্বে একটি টীম পৃথক অভিযান পরিচালনা করিয়া সিআর ও জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আল মামুন (৪৫), মোঃ তানভীর হাসান সিফাত (২৪)দের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD