1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
তারাকান্দায় নির্বাচনী সহিংসতার ঘটনায় উপজেলা সদরে ১৪৪ ধারা জারি - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তারাকান্দায় নির্বাচনী সহিংসতার ঘটনায় উপজেলা সদরে ১৪৪ ধারা জারি

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৭৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দায় নির্বাচনী সহিংসতার ঘটনায় উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরের আবেদনের প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও  উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ২ জুন সকাল ৬টা থেকে ৫ জুন সকাল ৬টা পর্যন্ত ওই নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারাকান্দা বাসস্ট্যান্ডসহ উপজেলা সদরে নির্বাচনী মাইকিং, প্রচার-প্রচারণা বন্ধ থাকবে বলে জানান ইউএনও।

জানা যায়, ১২ জুন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১ জুন রাত ৮টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হকের কর্মী সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক (বহিষ্কৃত) মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী ঘোড়া প্রতীকের প্রার্থী নুরুজ্জামান সরকার বকুলের কর্মী সমর্থকদের উপর নির্বাচনী সহিংসতা, গুলি বর্ষণ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন। এতে নির্বাচনী এলাকায় উত্তপ্ত পরিবেশ বিরাজ করছিল।

পরে যে কোন সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশংকায় তারাকান্দা থানার ওসি আবুল খায়েরের আবেদনের প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এ ঘোষণা দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD