1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

গোলাম কিবরিয়া পলাশ
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৮৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের বেলতলীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত এবং একজন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে ময়মনসিংহ- নেত্রকোনা মহাসড়কের কাশিগঞ্জ বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক, শিক্ষার্থীদের উদ্দোগে আজ সোমবার (০৫ জুন ২০২৩) তারিখ সকালে ঘন্টা ব্যাপী মানববন্ধনে ময়মনসিংহ নেত্রকোনা সড়কে ওভারলোড, ফিটনেস বিহীন গাড়ি বন্ধ করণ, দক্ষ চালক,চার লেন রাস্তা ও ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ সহ বিভিন্ন দাবী নিয়ে শিক্ষক / শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত গত ২৮ মে ক্রিয়েশন মডেল স্কুল এর এস,এস,সি পরিক্ষার্থী জাকির হোসেন শুভ,নাফিজ শাওন সুমিত ও বন্ধু নাজমুল শ্যামগঞ্জ রেলওয়ে উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে যান। পরে নিহত শুভ ও সুমিত তাকে আনতে মোটরসাইকেল নিয়ে শ্যামগঞ্জে যান।

পরীক্ষা শেষে শ্যামগঞ্জ থেকে মোটরসাইকেলে ফেরার পথে কাশিগঞ্জের দিকে আসছিলেন। পথিমধ্যে বেলতলী নামক স্থানে আসতেই বিপরিত দিক থেকে আসা নেত্রকোনাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শুভ মারা যান। গুরুতর আহত অবস্থায় সুমিত ও নাজমুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পরে বিকালের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমিত মারা যায়। নাজমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন।নাজমুল বর্তমানে ঢাকা এনাম মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে তার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার সহপাঠীরা।

সড়ক দূর্ঘটনায় নিহত ক্রিয়েশন মডেল স্কুল এর দুই এস,এস,সি পরিক্ষার্থী জাকির হোসেন শুভ,নাফিজ শাওন সুমিত এর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও পরিবহন ব্যবস্থায় অনিয়ম বন্ধে ক্রিয়েশন মডেল স্কুল, সাকসেস মডেল স্কুল, চান্দপুর উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব হাবিবুর রহমান স্কুল এন্ড কলেজ, আইডিয়াল স্কুলের ক্রিয়েশান ম‌ডেল স্কুল।

এ ছাড়াও সাক‌সেস মর্ডান স্কুল,চান্দুপুর উচ্চ বিদ‌্যালয়,আলহাজ্ব হা‌বিবুর রহমান স্কুল এন্ড ক‌লেজ,আই‌ডিয়াল স্কুলের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্রিয়েশান মডেল স্কুলের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম নাদিম, সাকসেস মডেল স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম সোহেল সহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD