1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১৬ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১৬

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৩২৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশের অভিযানে ১৬ জুন চব্বিশ ঘন্টায় গ্রেফতার ১৬জন।

পুলিশ জানায়, এসআই (নিঃ) ফারুক আহম্মেদ, ০১নং পুলিশ ফাড়ি, এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন ৯৫/এ জে. সি. রোডস্থ ইমন মটরস দোকানের এর সামনে সরকারী পাকা রাস্তা হতে দস্যুতার প্রস্তুতি গ্রহনের অপরাধে ০৩জন দুস্কৃতিকারী শুভ(২২) মন্তা খা ওরফে রাজু (৩২) ও মোঃ আকাশ (২৫)দেরকে গ্রেফতার করেন এবং আসামীদের হেফাজত হতে একটি স্টিলের তৈরি ক্ষুর, যাহার দৈর্ঘ অনুমান ৫ ইঞ্চি এবং যহার একপাশে ধারালো, ২। এটি স্টিলের তৈরি ধারালো ক্ষুর, যাহার দৈর্ঘ অনুমান ৫ ইঞ্চি উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) শামছুজ্জামান, ০২নং পুলিশ ফাড়ি এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ০৫নং সিরতা ইউপিস্থ তেপান্তর সাকিনস্থ জনৈক হেলাল এর ফিসারীর সামনে পাকা রাস্তার উপর হতে ০৩জন মাদক ব্যবসায়ী মফিজুল (৫০), মোঃ রাকিবুল হাসান রনি(২৮) ও আবুল বাশার (৩৫)দেরকে গ্রেফতার করেন এবং আসামীদের নিকট হতে সর্বমোট (০২+০২+০২)=০৬(ছয়)গ্রাম হেরোইন যাহা পৃথক পৃথক ভাবে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় এবং উপরোক্ত ০২নং আসামীর নিকট হতে মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি নম্বর বিহীন মোটরসাইকেল লাল-কালো রংয়ের TVS METRO-100CC, চেসিস নং- D625MF53J1D04659, ইঞ্জিন নং- CF5DJ1X00345 উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) কামরুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া ওয়ারলেস শেষ মোড়স্থ আলমগীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে পাকা রাস্তার উপর হতে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ অপু ইসলাম জয় (২৫)কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে Amarin Injection মোট ৫০(পঞ্চাশ) পিস, যার মোট ওজন (৫০x২)=১০০ মিঃ লিঃ, যাহার প্রতিটির গায়ে Amarin Injection 2ml Pheniramine maleate BP 45.5 mg/2ml লেখাসহ অন্যান্য লেখা বিদ্যমান, Easium Injection মোট ৫০(পঞ্চাশ) পিস, যার মোট ওজন (৫০x২)=১০০ মিঃ লিঃ, যাহার প্রতিটির গায়ে Easium Diazepam 10mg in 2ml লেখাসহ অন্যান্য লেখা বিদ্যমান, সর্বমোট (৫০+৫০)=১০০(একশত) পিস Injection, যাহার প্রতিটি ইনজেকশনের মূল্য অনুমান ১৫০ টাকা করিয়া সর্বমোট (১০০x১৫০)=১৫,০০০/-(পনের হাজার)টাকা উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) দিদার আলম বাদী ও র‌্যাব-১৪ ময়মনসিংহ এর সহায়তায় কোতোয়ালী মডেল থানাধীন দীঘারকান্দা হৃদয়ের মোড় সাকিনস্থ দারুল উলুম মাদ্রাসা মসজিদের ভিতর বাদীর শোয়ার রুম হতে চুরি মামলায় আসামী মোঃ রিয়াদ (২৯)কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে চোরাই একটি কালো ও নীল রংয়ের VIVO এন্ড্রোয়েড মোবাইল ফোন, যাহার বাজার মূল্য অনুমান ১০,০০০/- (দশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

এএসআই (নিঃ) ওমর ফারুক ও এএসআই (নিঃ) সোহরাব হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকা হতে অন্যান্য মামলায় মোট ০৪জন আসামীদের গ্রেফতার করেন। আসামীদের নাম ঠিকানা নিম্নরূপ রুবেল (২৯), মোঃ মিজান (২৮) হারুন অর রশিদ (৪৯) ও মোঃ আবু হানিফ (৩২)।

ইহাছাড়াও এসআই(নিঃ) আজগর আলী ০২টি সিআর সাজা, এএসআই(নিঃ) শামীমুল হাসান ০১টি সিআর সাজা এবং এএসআই(নিঃ) সোহরাব হোসেন ০১টি সিআর বডি তামিল করেন।

সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০৩জন হলেন, মোঃ হাফিজুর রহমান মুকুল , মোঃ হাসান নাইম ও মোঃ আবুল কাশেম । সিআর গ্রেফতারী পরোয়ানায় ০১জন হলেন বিমলা খাতুন ।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD