1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশের অভিযানে গ্রেফতার ২৩ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশের অভিযানে গ্রেফতার ২৩

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩৩০ বার পড়া হয়েছে

গত ১৯ জুন ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মাদকসহ ও বিভিন্ন মামলায় মোট ২৩ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, এসআই (নিঃ) আজগর আলী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া মোড়ল বাড়ী সাকিনস্থ ৭৫/১ আরকে মিশন রোড জনৈক আনিছুর রহমান এর বাড়ীর গেইটের সামনে রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী রাজন সরকার (৩১), আঃ মান্নান (৪৬) ও মোঃ সুজন (৪০)দের গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ০৭(সাত) বোতল ভারতীয়া তৈরী মদ উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) রুবেল মিয়া এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন আরকে মিশন রোডস্থ আনসার-ভিডিপি আঞ্চলিক আনসার প্রশিক্ষন কেন্দ্রের সামনে সরকারী পাঁকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মোঃ তুষার (২৫) মোঃ জাকির হোসেন (২৩) মোঃ সাইফুল ইসলাম (২৬)দের গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ০৫(পাঁচ)গ্রাম উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া হাজী বাড়ী সাকিনস্থ মোছাঃ জেসমিন এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর মাদক মামলার আসামী রিফাত মিয়া (২৫)কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৩০(ত্রিশ)পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ০৩(তিন)গ্রাম উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে চুরি মামলার আসামী মোঃ জাফর (৪০)কে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) শারমীন জাহান শাম্মী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী থানাধীন চরশশা এলাকা হইতে মারামারি মামলার আসামী আঃ হালিম (৫০) কে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানা এলাকা হইতে অন্যান্য মামলার আসামী মোঃ দেলোয়ার হোসেন (দিলু পাগলা)(৩৫) কে গ্রেফতার করা হয়

এসআই (নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন বলাশপুর পালপাড়া সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী রাজু মিয়া (৩০), আলামিন (২৫) , আরিফুল (২৫) ও বাবু মিয়া (৩০)দেরকে গ্রেফতার করা হয়।

এএসআই (নিঃ) হযরত আলী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন শম্ভুগঞ্জ বাসষ্ট্যান্ড মোড় পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী মোঃ আতাউর রহমান (২৭), শরীফুল ইসলাম(২৪), জুনাইদ (১৯), ও মোঃ জসিম (২৮)দেরকে গ্রেফতার করা হয়।

ইহাছাড়াও এসআই(নিঃ)অসীম কুমার দাস, সাইদুর রহমান, এএসআই(নিঃ)সাইফুল ইসলাম-২, শামীমুল হাসান এবং ফারহাদ উদ্দিন প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২টি সিআর সাজা ও ০৩টি সিআর সহ সর্ব মোট ০৫টি বডি তামিল করেন।

সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০২জন তারা হলেন, মোঃ আরিফ মিয়া ও লিটন বাসফোর।

সিআর গ্রেফতারী পরোয়ানায় ০৩জন তারা হলেন, আলামিন, মোঃ আরিফ মিয়া ও পারভীন।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD