1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী পরিবহন বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি আটক - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী পরিবহন বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

আজ ২১ জুন ২০২৩ তারিখ চট্টগ্রাম থেকে শেরপুরগামী শামীম এন্টারপ্রাইজ নামক একটি বাসে বিপুল পরিমাণ মাদক বহন সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ফুলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থান নেন। সকাল ১০:৩০ ঘটিকায় বাসটি ফুলপুরে এসে পৌঁছলে তাতে তল্লাশি চালিয়ে মোছা: ফাতেমা বেগম(৩৮) নামক এক মহিলা মাদক কারবারির সাথে থাকা দুইটি ট্রাভেল ব্যাগে মোট ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা। আটককৃত মহিলার বাড়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়। তার বিরুদ্ধে কক্সবাজার জেলায় একটি মাদক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

এ সংক্রান্তে ফুলপুর থানায় একটি মামলা রুজু হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD