1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী ও সন্তান নিহত - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ময়মনসিংহ সদরে ৩হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী ও সন্তান নিহত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩০৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা কোর্ট ভবনের সামনে শনিবার দুপুরে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী ও সন্তান নিহত এবং নবজাতক আহত হয়েছে।

 

পুলিশ জানায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলা কোর্ট ভবনের সামনে শনিবার দুপুর ২টায় একই উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫) তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রতœা (২৬) ও আড়াই বছরের শিশু কন্যা জান্নাতকে সাথে নিয়ে আল্ট্রসনোগ্রাম করার জন্য ত্রিশাল পৌর এলাকায় আসেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় মাল বোঝাই দ্রুতগতির ময়মনসিংহ গামী ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম (৩৫), তার স্ত্রী রতœা বেগম (২৬) ও তার মেয়ে জান্নাত (আড়াই বছর) নিহত হয় এবং অন্তঃসত্ত্বা রতœা বেগমের পেটে থাকা নবজাতক শিশু চাপ খেয়ে রাস্তায় প্রসব হয়ে যায়। নবজাতক মেয়ে বাচ্চাটিকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির মাল বোঝাই ময়মনসিংহগামী ট্রাকটির চালক নিয়ন্ত্রন হারিয়ে একই পরিবারের তিনজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায় । ট্রাকের চাপায় ভূমিষ্ঠ হওয়া শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালককে গ্রেফতার করতে পারেনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD