1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যুবকের লাশ উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যুবকের লাশ উদ্ধার

এ কে এম আজিজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৪৭০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল টেকিপাড়া গ্রামে আমান উল্লাহ আমান (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ধারালো চাকু দিয়ে গলায় আঘাত করে তাকে হত্যা করে বলে পুলিশ জানায়। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, আমান উল্লাহ পরিবারের অবাধ্য এবং নেশাখোর। প্রতিদিন বিকেলে বাড়ি থেকে নেশা ক্রয় বিক্রয়ের জন্য বের হয়।সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে সে রাতে আর বাড়ি ফিরেনি। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের এলাকা টেকিপাড়া বাইরারচালার একটি আকাশমনি গাছের বাগান থেকে নিহত আমান উল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ধারনা করছে, সোমবার মধ্য রাতে কে বা কারা আমানকে আকাশমনি গাছের বাগানে নিয়ে গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়।
ফুলবাড়িয়া থানার ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে জানান, আমান উল্লাহ তার বাবার অবাধ্য ছেলে ছিল। সে নেশা খায় এবং বিক্রি করে। নিহতের গলার শ্বাসনালিতে ধারালো ছুরির আঘাত রয়েছে। মাদক ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে এলাকাবাসী মনে করছেন। হত্যার কারন এবং খুনিচক্র সনাক্তসহ দ্রুত তাদেরকে গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে। এছাড়া নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD