1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নকলায় শ্বশুরবাড়ীতে জামাইয়ের ঝুলন্ত লাশ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নকলায় শ্বশুরবাড়ীতে জামাইয়ের ঝুলন্ত লাশ

 পুলক রায়,শেরপুরঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে

 শেরপুরের নকলায় ঈদে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন আব্দুল রহিম (৪০) নামে এক যুবক এবং গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার লাশ । নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের নামা কৈয়াকুড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত রহিম নকলা পৌরসভাধীন মৃত হাবিল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রমতে, আব্দুল রহিম পেশায় একজন ট্রাকচালক ছিলেন।কয়েক মাস পূর্বে স্ট্রোক করার কারণে সে আর গাড়ি চালাতে পারেন না। স্ত্রীকে নিয়ে ঢাকা শহরের টংগীর চেরাগআলী থাকতেন। ঈদের ছুটিতে বাড়িতে আসেন সবাই। নাছিমা চলে যান বাপের বাড়ি পাঠাকাটার নামাকৈয়াকুড়ী গ্রামে এবং আব্দুল রহিম চলে যান নিজের বাড়ি জালালপুর গ্রামে। ঈদের দিন রাতে রহিম শ্বশুরবাড়ি নামাকৈয়াকুড়ীতে বেড়াতে আসেন।পরে শনিবার গভীর রাতে শ্বশুরবাড়ির পাশেই একটি গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। তার স্ত্রী নাছিমা গার্মেন্টসে কাজ করে পুরো সংসার একাই চালাতেন। সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার সহ সুরতহাল প্রস্তুত করে। নকলা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD