1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার সাত - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় মোর্শেদের ঝুট ব্যবসায় বাধা অস্ত্রের মহড়া: আতঙ্কে শ্রমিক ও স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে মুসলিম হ্যান্ডসের ৫০০ নলকূপ স্থাপন প্রকল্পের সফল সমাপ্তি, হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার সাত

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩১৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন অপরাধের দায়ে সাতজন গ্রেফতার হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ আশপাশ এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনোর আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে কোতোয়ালি পুলিশ অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করেছে।

এর মাঝে এসআই আনিছুর রহমানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ঢাকা-টাঙ্গাইল বাইপাস মহাসড়কের আকুয়া বাইপাস মোড় থেকে দস্যুতার চেষ্টায় মোঃ জসিমকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করে। এসআই খোরশেদ আলমের নেতৃত্বে একটি টীম পুটিয়ালী বিদ্যাগঞ্জ থেকে ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, মোছাঃ হামিদা পাগলী, মোঃ সবুজ মিয়া ও মোঃ রুবেল। তাদের কাছ থেকে গাজা উদ্ধার করা হয়েছে। পুলিশ পরিদর্শক ফারুক হোসেনের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে হত্যা মামলার এজাহার নামীয় আসামী রেদওয়ান আহমেদ সোহানকে গ্রেফতার করে।
এছাড়া এসআই উত্তম কুমার দাস ও খোরশেদ আলম পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, পুরোহিত পাড়ার কাজী মোঃ আব্দুল্লাহ ও সাহেব কাচারীর দেলোয়ার হোসেন দেলু। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD