1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকায় পুলিশের অভিযানে ৩ ডাকাত গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভালুকায় পুলিশের অভিযানে ৩ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

ভালুকা মডেল থানার মামলা নং-৪৪, তারিখ- ২৭/০৪/২৪ ইং, ধারা- আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রæত বিচার) (সংশোধন) আইন ২০২৯ সংক্রান্তে পুলিশের অভিযানে মামলার আলামত হিসাবে একটি অটোগাড়ী উদ্ধারসহ ঘটনায় জড়িত মামলার এজাহার নামীয় আসামী গ্রেফতার ০৩ (তিন) জন।

ভালুকা মডেল থানার এসআই (নিঃ) মোঃ নবীনূর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভালুকা থানার থানার মামলা নং-৪৪, তারিখ- ২৭/০৪/২৪ ইং, ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০১৯ এর বাদী মোঃ আঃ ছাত্তার (৫৫) এর ইং ২৬/০৪/২০২৪ তারিখ রাত অনুমান ০৮:৩০ ঘটিকায় ভালুকা বাসষ্ট্যান্ড হইতে যাত্রীবেশে আসামী  আক্রাম হোসেন (৩৩), পিতা- আঃ বারেক, মাতা- জমিলা খাতুন, মোঃ সুমন (২৫), পিতা- মৃত নবী হোসেন, মাতা- রুশেনা, ও মোঃ সোহেল মিয়া (৩২), পিতা- আবুল হাসেম, মাতা- জরিনা খাতুন, সর্ব সাং- নারায়নপুর, থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহগন অটোগাড়ীতে উঠিয়া একই তারিখ রাত অনুমান ০৯:০৫ ঘটিকার সময় ভালুকা থানাধীন শান্তিগঞ্জ বাজারের পশ্চিম পাশে দিপ্তি একাডেমির পিছনে ধান ক্ষেত সংলগ্ন ফাঁকা জায়গা নিয়ে অটো চালক বাদীর ছেলে মোঃ নয়ন মিয়া (২৮)-কে কিল ঘুষি মারিয়া শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। গামছা দিয়া মুখ বেঁধে ছোরা দিয়া মৃত্যুর ভীতি প্রদর্শন করিয়া ত্রাশের সৃষ্টি করত: অটোগাড়ী ছিনাইয়া নেয়। উক্ত ঘটনায় পুলিশ অভিযান পরিচালনা করিয়া গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বরমী রোড মুলাইদ নামক স্থানে জনৈক ওমর আলীর লাকড়ীর দোকানের সামনে পাঁকা রাস্তা হইতে উল্লিখিত আসামীদের গ্রেফতার করা সহ একটি অটোগাড়ী ইং ২৭/০৪/২০২৪ তারিখ রাত ০৩:৪৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD