1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ এর অভিযানে জাল ডলার প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ২ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহ এর অভিযানে জাল ডলার প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ এর অভিযানে জাল ডলার প্রতারক চক্রের সদস্য ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

 পুলিশ জানায়, ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় একটি জাল ডলার প্রতারক চক্র ডলারের লোভ দেখিয়ে সাধারণ লোকজনদের জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে। এরূপ একটি চক্রের সংবাদ প্রাপ্তির সাথে সাথে পুলিশ সুপার,ময়মনসিংহ মহোদয়ের নির্দেশ জনাব মোঃ ফারুক হোসেন অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নেতৃত্ব এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেলসহ একটি চৌকস টিম ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন বালিপাড়া মোড়ে সাকিনস্থ জনৈক জামাল এর মালিকানাধীন খাবারের হোটেলের ভিতর হইতে ইং ২৭/০৪/২০২৪ তারিখ ১৯.৪৫ ঘটিকার সময় ৮৫(পঁচাশি) টি কথিত জাল ডলার যাহার প্রতিটি ডলারের গায়ে THE UNITED STATES OF AMERICA এবং নীচে ONE HUNDRED DOLLARS লেখা আছেসহ জাল ডলার কারবারী চক্রের সদস্য মোঃ ইদ্রিস আলী (৫০), ও মোঃ মোজাম্মেল হক (৪৫)দ্বয়কে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ জাল ডলার কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী  মোঃ ইদ্রিস আলী (৫০) এর বিরুদ্ধে  ০১টি মামলা আছে।

উদ্ধারকৃত ৮৫ টি জাল ডলার উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD