1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেরপুর পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করলেন আকরামুল হোসেন - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

শেরপুর পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করলেন আকরামুল হোসেন

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

,শেরপুরঃ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার মো. আকরামুল হোসেন, পিপিএম। ২ মে বৃহস্পতিবার তিনি দায়িত্বভার গ্রহণের পূর্বে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)। পরে নবাগত পুলিশ সুপার উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অডিও ভিজুয়ালের মাধ্যমে শেরপুর জেলা পুলিশের পরিচিত উপস্থাপনসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান সাথে সংক্ষিপ্ত পরিচিত পর্ব ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে নবাগত পুলিশ সুপারের পরিচিতি পর্ব উপস্থাপন করা হয়
ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার এস এম আবু ছাইদ হিরণসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চুয়াডাঙ্গা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান।
তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) ভূষিত হয়েছেন। শেরপুর জেলায় যোগদানের পূর্বে তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD