1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হত্যা - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হত্যা

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের ফুলপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দিনের বেলায় প্রকাশ্যে হত্যা করা হয়েছে। নিহতের নাম সাজ্জাত হোসেন কামাল (৫৫)। তিনি ধোবাউড়া উপজেলার গোয়তলা রগুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। প্রতিপক্ষের সঙ্গে পারিবারিক কলহের জেরে শুক্রবার (১৭ মে) সকালে এ হত্যাকাণ্ড ঘটে।

সূত্রে জানা যায়, গত কয়েক দিন জমিসংক্রান্ত বিষয় নিয়ে চাচা আবুল খায়ের ও চাচাতো ভাই জাকারিয়া ও মহিবুল্লার সঙ্গে বিরোধ চলছিল। প্রচণ্ড তাপপ্রবাহে ফসলের জমির ক্ষতি হওয়ায় শুক্রবার সকালে সেচ পাম্প দিয়ে নিজ পুকুর থেকে পানি জমিতে নেওয়ার ব্যবস্থা করেন ঐ শিক্ষক। এ সময় ভাতিজা ও ভাইয়ের স্ত্রী এসে বাধা দেন। কথা-কাটাকাটির একপর্যায়ে প্রধান শিক্ষকের গায়ে প্রচণ্ড আঘাত করেন ভাইয়ের স্ত্রী ও ভাতিজারা। এতে ঐ শিক্ষক মাটিতে লুটিয়ে পড়লে তাঁর বুকের ওপরও চড়ে আঘাত করা হয়। একপর্যায়ে ওই শিক্ষকের গলা টিপে ধরা হয়। অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা ছালাম ফকির বাদী হয়ে সাতজনসহ অজ্ঞাত নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। নিহত কামাল হোসেন এক সন্তানের জনক ছিলেন। ফুলপুর থানার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- জাকারিয়া (৩৫), মহিবুল্লাহ (১৮) ও তার মা (৫০)। পুলিশ জানায়, এরা তিনজন এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, নিহত শিক্ষকের মরদেহ সুরতহাল রিপোর্ট করার পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD