1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ডিবির অভিযানে ভারতীয় চিনি ও ইয়াবাসহ গ্রেফতার ৩ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ডিবির অভিযানে ভারতীয় চিনি ও ইয়াবাসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে কালোবাজারি ও মাদক ব্যবসায়ীচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩৮ বস্তা ভারতীয় চিনি ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক এলাকা তাদের গ্রেফতার করে পুলিশ।

ডিবির ওসি ফারুক হোসেন জানান, কালোবাজারি রোধ ও মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে তার (ওসি ডিবি) দিকনির্দেশনায় ডিবির এসআই শাহ মিনহাজ উদ্দিন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে নগরীর সিকে ঘোষ রোড এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা একটি পিক বোঝাইকৃত ৩৮ বস্তা ভারতীয় চিনিসহ চোরাকারবারি মোঃ আতিকুর রহমান ওরফে নাসিফকে গ্রেফতার করেন। ভারতীয় চিনি অবৈধভাবে নিয়ে আসার সাথে জড়িত অন্যান্য পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।অপরদিকে এসআই আল্লামা ইকবার কবির সম্রাট সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নের মধুপুর বাজার থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ফরিদ ও নিরঞ্জন বিশ্বাসকে করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত বলে পুলিশ জানায়। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD