1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেরপুরে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ২ জনের মৃত্যু, আহত ১ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

শেরপুরে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ২ জনের মৃত্যু, আহত ১

পুলক রায়, নালিতাবাড়ী, শেরপুর ::
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৪০৬ বার পড়া হয়েছে

 শেরপুরের নকলায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে একই পরিবারের ২ জনের মৃত্যু ও একজন আহত হয়েছে। ২৯ মে বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার টালকী ইউনিয়নের মজিদবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, মজিদবাড়ি গ্রামের মাসুদ রানার স্ত্রী পারভীন আক্তার (৩৫) ও তার (পারভীনের) আপন চাচাশ্বশুর ফিরোজ মিয়া (৪০)। এদের মধ্যে পারভীন ৩ কন্যা সন্তানের জননী ও ফিরোজ ২ ছেলে সন্তানের জনক। পারভীন পেশায় গৃহিণী ও ফিরোজ পেশায় কৃষক ছিলেন। ওই ঘটনায় ফিরোজ মিয়ার ছেলে রোকন মিয়া (১৩) সামান্য আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের কারণে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে গত সোমবার রাত থেকে পুরো নকলা উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর মধ্যে পিডিবি পরদিন মঙ্গলবার সন্ধ্যার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারলেও পল্লীবিদ্যুৎ সংযোগ চালু করে বুধবার বিকেল ৫টার দিকে। সংযোগ চালু করার সাথে সাথে বৈদ্যুতিক খুঁটির সাথে থাকা পারভীনের ঘরের সার্ভিস তার ফায়ারিং হয়ে মিটার থেকে বিচ্ছিন্ন হয়ে পারভীনের শরীরে ছিটকে পড়ে। এতে পারভীন বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তাকে বাচাতে চাচাশ্বশুর ফিরোজ এগিয়ে আসে। তখন সেও বিদ্যুতের তারে জড়িয়ে যায়। ফিরোজকে বাঁচাতে তার ছেলে রোকন এগিয়ে এলে সে সামান্য আহত হয়। পরে এলাকাবাসী পারভীন ও ফিরোজকে উদ্ধার করে গুরুতর অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD