1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জামালপুর ডিবির অভিযানে ৪০ কেজি গাজাঁ সহ ইউপি সদস্য গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুর ডিবির অভিযানে ৪০ কেজি গাজাঁ সহ ইউপি সদস্য গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি ১ এর অভিযানে ৪০ কেজি গাঁজা সহ এক ইউপি সদস্য কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানায়,৩১ মে ২০২৪ তারিখ জেলার পুলিশ সুপার জনাব মো: কামরুজ্জামান বিপিএম এর সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি ১ এর অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন এর নেতৃত্বে ও গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত ১২ টা ৫০ মিনিটে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দূরমুট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো: বেলাল শেখ (৪৫) পিতা- মৃত করিম শেখ,গ্রাম-সুলতান খালি(মাইচ্ছা পাড়া) এর বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া তাহার বসতঘর হইতে দুইটি সাদা প্লাস্টিকের বস্তায় একটিতে ২৬ কেজি এবং অপরটিতে ১৪ কেজি মোট ৪০( চল্লিশ) কেজি গাজাঁ উদ্ধার করা হয়।জানা যায় উক্ত ইউপি সদস্য বেশ কিছুদিন যাবৎ সকলের অগোচরে মাদক কারবার পরিচালনা করিয়া আসিতেছিল।এই ঘটনায় গ্রেফতারকৃত ইউপি সদস্যের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(গ) দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন জনবাণী কে বলেন,আসামীকে ০৭(সাত)দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় চলমান রয়েছে।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD