1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেরপুরে মদ খেয়ে রাস্তায় মাতলামি যুবলীগ নেতাসহ গ্রেফতার-৫ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুরে মদ খেয়ে রাস্তায় মাতলামি যুবলীগ নেতাসহ গ্রেফতার-৫

পুলক রায়, শেরপুর ::
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৪৪৪ বার পড়া হয়েছে

 রাস্তায় মদ্যপান অবস্থায় মাতলামি করার সময় ২নং নন্নী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদুল হাসানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০ ঘটিকায় নালিতাবাড়ী থানাধীন কালাপানি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো,নন্নী নিশ্চিন্তপুর এলাকার মৃত আ. মোতালেব দুদুর ছেলে মাহমুদুল হাসান (৩২) বনকুড়া চৌরাস্তা এলাকার মৃত খাদেম আলীর ছেলে সফিকুল ইসলাম (৩৫) নন্নী ডেকড়াপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে আলম মিয়া (৪০) নন্নী বাইগড় পাড়া এলাকার মৃত রাজ মাহমুদের ছেলে সফিকুল ইসলাম (৩৯) নন্নী ডেকড়াপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে রায়হান মিয়া (৪০)।

অভিযানে নেতৃত্ব দেন শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল মালেক, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

ডিবি অফিস সূত্রে জানা যায়, মদ খেয়ে রাস্তায় মাতলামি করে জনশৃঙ্খলা ভঙ্গ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপরাধে ৫ জনকে আটক করা হয়। পরে তাদেরকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিবি পুলিশ।

এঘটনায় নালিতাবাড়ী থানায় নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ পান ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের স্বারণীক (৩৬)১ এর ২৫ ধারার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মো. আবুল কালাম আজাদ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD