1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীতে ১০২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

নালিতাবাড়ীতে ১০২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

পুলক রায়, নালিতাবাড়ী, শেরপুর ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩৬৭ বার পড়া হয়েছে

নালিতাবাড়ীতে ১০২ পিস ইয়াবাসহ চায়না খাতুন (৩৪) নামের এক নারী মাদক কারবারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ জুন) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেডিং টিম উপজেলার বারমারী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

সুত্র জানায়, শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বারমারী বাজার এলাকার বাসিন্দা ফজর আলীর পুত্র ফারুক হোসেন তার স্ত্রী চায়না খাতুনকে সাথে নিয়ে দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রি করে আসছিল। শুক্রবার সকাল ৮টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি রেডিং টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এতে ফারুক হোসেনের বাড়িতে তল্লাশী করে আটককৃত চায়না খাতুনের নিকট হইতে পলিথিনের জিপারে ১০২ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। এসময় চায়না খাতুনের স্বামী ফারুক হোসেন দৌড়ে পালিয়ে যায়। পলাতক ফারুক হোসেনের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে কর্মকর্তারা জানান।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, আটক চায়না খাতুন ও পলাতক তার স্বামী ফারুক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৯ (১) এর খ ধারায় নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD