1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যাঃ সেই খুনী  গ্রেফতার  - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যাঃ সেই খুনী  গ্রেফতার 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

গত ০৭ মে সকালে ভালুকা থানাধীন কাঁচিনা গ্রামের জনৈক হাবিবুর রহমান শামীমের বাড়ীর উত্তর পাশের ধানক্ষেতে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ ।

ঘটনায় ডিসিস্ট হাজেরা খাতুন (৩৫) এর বাবা মোঃ হাছেন থানায় অভিযোগ দায়ের করলে, মামলা রুজু হয়। ভালুকা থানার মামলা নং -১৯ তারিখ -০৭/০৫/২০২৪ ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড।উক্ত মামলা রুজু হওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল আফরোজা নাজনীন এর তত্বাবধানে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) এর নির্দেশনায় এসআই (নিঃ) নিরুপম নাগ, বিপিএম, এএসআই (নিঃ) সুজন চন্দ্র সাহা ও কং/৪৮৩ জোবায়েদ হোসেন চৌধুরীদের সমন্বয়ে একটি চৌকশ আভিযানিক টিম ঢাকা, ফরিদপুর, গাজীপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া ইং ০৮ মে, বিকাল ০৩:৩০ ঘটিকার সময় টঙ্গী রেলওয়ে ষ্টেশন থেকে উক্ত ঘটনার মূল আসামী ডিসিস্ট হাজেরা খাতুন (৩৫) এর ঘাতক স্বামী মোঃ সোহেল রানা (৩৮), পিতা- মৃত আজহারুল ইসলাম, মাতা- মোছাঃ সুফিয়া খাতুন, সাং- কাচিনা পশ্চিমপাড়া, থানা- ভালুকা, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। আসামির দেখানো মতে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ঘাতক স্বামী মোঃ সোহেল রানা (৩৮) নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ ৮ নং জি.আর আমলী আদালত, ময়মনসিংহে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD