
ময়মনসিংহ সদরে চুরখাই উইনার পাড় থেকে অর্ধ গলিত মহিলার লাশ উদ্ধার উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এস আই অসীম কুমার গত ১৬ জুন রবিবার দুপুরে কোতোয়ালী মডেল থানা এলাকার চুরখাই উইনার পাড়া স্থানীয় লতিফ মিয়ার বাড়ী থেকে তালা বদ্ধ অবস্থায় মিনারা আক্তার (৩৫) নামক এক মহিলার অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে।
পুলিশ সুত্রে জানাগেছে কবে কোনদিন মিনারা আক্তারকে হত্যা করা হয়েছে তা সঠিক তথ্য জানা যায়নি। মহিলার বাড়ী ত্রিশাল বালিপাড়া এলাকায় হলেও কিছু দিন পূর্বে মিমারা আক্তার চুরখাই উইনার পাড়ায় তার ছোট বোন ও ভাই এর বাড়িতে আসে। এর পরে আর ফিরে যায়নি । পুলিশ জানায়, ঘরের মালিক লতিফ মিয়া বাড়িতে থাকতো না। এই বাড়িতে থাকতো লতিফ মিয়ার ছেলে রাজিব। ধারনা করা হচ্ছে রাজিবই মিনারা আক্তার কে হত্যা করে লাশ ঘরে রেখে তালা লাগিয়ে পালিয়ে যায় । এ রিপোর্ট লেখা পরযন্ত রাজিব পলাতক রয়েছে । এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশি তৎপরতা রয়েছ।