1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীদের দণ্ড মহোৎসব অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীদের দণ্ড মহোৎসব অনুষ্ঠিত

পুলক রায়, নালিতাবাড়ী, শেরপুর ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৬৭৩ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর-এলাকার তারাগঞ্জ মধ্য বাজার শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে হিন্দু ধর্মের দণ্ড মহোৎসব পালিত হয়েছে।

বৃহস্পতিবার ১৯জুন সকাল ৭ দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর এলাকার তারাগঞ্জ মধ্য বাজার শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে হিন্দু ধর্মের দণ্ড মহোৎসব পালিত হয়।
সকালে পুরোহিতের মন্ত্রের মধ্য দিয়ে গঙ্গায় স্নান করে হিন্দুধর্মালম্বীরা পরবর্তীতে গোপাল মন্দিরে গীতা পাঠের পর প্রসাদ আহারের মধ্য দিয়ে দণ্ড মহোৎসব অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসময় জাতীয় পূজা কমিটির নালিতাবাড়ি উপজেলা শাখার সভাপতি বাবু অরুণ চন্দ্র সরকার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে সভাপতি বাদল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক, সত্য রঞ্জন সরকার, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দ্বীন বন্ধু ঘোষ, অনুষ্ঠানের পাঠক হিসেবে বক্তব্য রাখেন সিলেট থেকে আগত শ্রী কৃষ্ণ দাস গোস্বামী, পৌর পূজা কমিটির সভাপতি বিবেক চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বিধান সরকার শিবু, ঢাকা মানিকগঞ্জ থেকে আগত পূরহীত নন্দ দুলাল গোস্বামী সহ দন্ড মহাউৎসবের প্রায় এক হাজারেরও বেশি ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ী উপজেলা শাখার পূজা উদযাপন পরিষদের সভাপতি, বাবু অরুণ চন্দ্র সরকার জানান,হিন্দু ধর্মের এই দণ্ড মহোৎসবটি দীর্ঘ ৯ বছর যাবত এই দিনে পালন করে যাচ্ছি। এতে বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দের সমাগম ঘটে এই মন্দিরে ।এতে প্রায় ২ থেকে ৩ হাজার লোকজন সমাগম হয়। এবং কি তাদের জন্য আমরা প্রসাদ আহারের ব্যবস্থা করে থাকি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD