1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে তৃতীয় বিয়ে করে শশুড় বাড়ীতে শিকলবন্দী  - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে তৃতীয় বিয়ে করে শশুড় বাড়ীতে শিকলবন্দী 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

 ভূয়া সৈনিক পরিচয়ে একাধিক বিয়ে করে অবশেষে শশুড় বাড়ী লোকের হাতে আটক হয়ে শিপন নামে এক যুবক শিকলবন্দী হয়েছে। ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে সভুকুড়া গ্রামে। জানা যায়, ভূয়া সৈনিক শিপন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা গ্রামের মোন্নাফ আলীর ছেলে।

ভূয়া সৈনিক শিপন মিয়া জানায়, সে সোশ্যাল মিডিয়া “শিপন মিয়া’নামে আইডি খোলে ভূয়া সৈনিক পোশাক ও পরিচয় দিয়ে এক বছর আগে তিন লক্ষ টাকা যৌতুক নিয়ে গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বলিদা পাড়া গ্রামের জমির উদ্দিন পাখীর মেয়েকে বিয়ে করে।
একইভাবে তিন মাস পর গত ৮মাস আগে একই উপজেলার সভুকুড়া গ্রামে দেলোয়ারের মেয়েকে কোর্ট ম্যারিজ করে ২য় বিয়ে করে। পরবর্তীতে মেয়ের বাবা বিষয়টি মেনে নিলে ১০লক্ষ টাকা যৌতুক হাতিয়ে নেয় ভূয়া সৈনিক জামাই শিপন।
গত শুক্রবারে অবশেষে ভূয়া সৈনিক পরিচয়ে একাধিক বিয়ে খবরটি সভুকুড়া গ্রামের ২য় স্ত্রীর পরিবারের লোকজন জানতে পারে। পরে কৌশলে ভূয়া সৈনিক জামাইকে শনিবার ডেকে নিয়ে এসে ভূয়া সৈনিক জামাইকে উচিত শিক্ষা দিতে শিকলবন্দী অবস্থায় আটক করে করে রাখা রয়েছে। পাহারায় রয়েছে গ্রাম্য পুলিশ। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD