1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
গফরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে শিশু শিক্ষার্থী নিখোঁজ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গফরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে শিশু শিক্ষার্থী নিখোঁজ

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁওয়ে শীলা নদীতে গোসল করতে নেমে ওমর ফারুক হোসেন (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের শীলা নদীতে এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল বিকাল সাড়ে ৬ টার পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ ওই শিশু শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজ ওমর ফারুক উপজেলার সান্দিয়াইন গ্রামের অটোরিকশা চালক নাজমুল হকের ছেলে। সে পাশ্ববর্তী গাজীপুর শিমুলতলী এলাকার (ছত্তর বাজার) সমির উদ্দিন কিন্ডার গার্ডেন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

নিখোঁজ শিশু শিক্ষার্থীর দাদা ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম জানান, আমার নাতী ওমর ফারুক হোসেন সকাল ১১টার দিকে সহপাঠীদের নিয়ে বাড়ির পাশে মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে অন্যান্যের সঙ্গে শীলা নদীতে গোসল করতে নামে। নদীতে প্রচ- ¯্রােত থাকায় পানিতে তলিয়ে যায় সে। এ সময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। নিখোঁজ শিক্ষার্থী ওমর ফারুক হোসেন ঈদ করতে গাজীপুর থেকে বাবা-মার সঙ্গে গ্রামের বাড়ি আসে।

গফরগাঁও উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এ সংবাদ লেখা পর্যন্ত বিকাল সাড়ে ৬টা শিশুটির সন্ধানে অভিযান আজকের মতো বন্ধ করে দিয়েছেন উদ্ধারকর্মীরা।

গফরগাঁও থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুটির উদ্ধার তৎপরতা চলমান রয়েছে বলেও জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD