1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১৩৩ বোতল মদসহ গ্রেফতার ১ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

নালিতাবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১৩৩ বোতল মদসহ গ্রেফতার ১

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী থেকে ডিবি পুলিশের অভিযান চালিয়ে ১৩৩ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করেছে। সোমবার ৮ জুলাই সকাল সাড়ে নয়টায় নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেষা পোড়াগাও ইউনিয়নের ধোপাকুড়া বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ মোঃ মোকসেদ আলী (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ ।

গ্রেফতারকৃত মোঃ মোকসেদ আলী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর শিমুলতলা গ্রামের জনৈক হাছেন আলীর ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি নাঈম মোহাম্মদ নাহিদের নির্দেশনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল মালেকের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম, এএসআই সোহরাব হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া বাজার সড়কে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মোঃ মোকসেদ আলীর একটি সাদা রঙের প্রাইভেটকার চালিয়ে যাবার সময় ডিবি পুলিশ তার গাড়ীটির গতিরোধ করে। পরে ওই প্রাইভেটকারে তল্লাশী করে ৭৫০ এস.এল এর রয়্যাল স্ট্যাগ, রয়্যাল গ্রীন ব্লেন্ডারস প্রাইড ও সিগনেচার হুইস্কি নামের ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার এবং মোকসেদ আলীকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি নাঈম মোহাম্মদ নাহিদ সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি মোকসেদ আলী এক স্বীকারোক্তিতে জানিয়েছে সে সীমান্তঘেষা এলাকা থেকে মদ ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ করে আসছিল। এঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত মাদক কারবারি মোকসেদ আলীকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD