1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভালুকায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

: ময়মনসিংহের ভালুকায় ধর্ষণ মামলার অভিযোগে পারভেজ মিয়া (৩৫) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে ভালুকা মডেল পুলিশ। সোমবার (৮ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকা থেকে গ্রেফতার করে তাকে থানায় নিয়ে আসা হয়।

মামলা সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকার ছাব্বির (৪৪) স্বপরিবারে পৌরসভার ৫ নং ওয়ার্ডের শামীমের ভাড়া বাসা বসবাস করে আসছিলেন। কিছুদিন পর তার পিতৃহীন ভাতিজিকে তার ভাড়া বাসায় নিয়ে আসে। তারপর থেকে সে চাচার বাসায় বসবাস করে সাংসারিক কাজকর্ম করতো। গত ১৩ জুন ভুক্তভোগী কাঁঠাল কিনার জন্য পাশের দোকানে গেলে ধর্ষক পারভেজ ডেকে নিয়ে যায়। পরে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে ওই শিশুকে ১০ টাকা দিয়ে কাউকে কিছু না বলতে বলে বাড়ি পাঠায়। রাস্তায় কান্না করতে দেখে স্থানীয় লোকজন জিজ্ঞেস করলে ভুক্তভোগী শিশু প্রতিবেশী ও তার চাচীকে বিস্তারিত জানায়। পরে ভুক্তভোগী শিশুর চাচা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। পরে ধর্ষক পারভেজকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ভালুকা মডেল থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ভালুকা পৌর এলাকা থেকে আসামী পারভেজকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী পারভেজকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD