1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেরপুরে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ মুখোমুখি, সাংবাদিকসহ আহত ১৫ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুরে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ মুখোমুখি, সাংবাদিকসহ আহত ১৫

পুলক রায়, নালিতাবাড়ী, শেরপুর ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে

 শেরপুরে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের নিউমার্কেট মোড়, থানা মোড় ও চকবাজার এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে বিকেল ৩টার দিকে সাধারণ শিক্ষার্থীরা শেরপুর সরকারি কলেজে অবস্থান নেন। সেখান থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিণের সময় ছাত্রলীগের মুখোমুখি হয়ে পড়েন । এসময় শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এসময় ইটপাটকেল নিক্ষেপে এক সাংবাদিকসহ দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

এখন পর্যন্ত শহরের সকল প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিবেশ শান্ত করার চেষ্টা করছে।
শেরপুর জেলা ছাত্রলীগ নেতা সানজিদ আল প্রত্যয় বলেন, কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আমরা সমন্বয়ের চেষ্টা করেছি। এসময় তাদের হামলায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহ আমাদের কয়েকজন আহত হয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD