1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেরপুরে প্রেম সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত-৩ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তারাকান্দায় ছেলে না থাকায় ভাই জামাল উদ্দিনের সম্পত্তি গ্রাসের চেষ্টা ময়মনসিংহে ২০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ডিবি’র অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুরে প্রেম সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত-৩

পুলক রায়, নালিতাবাড়ী, শেরপুর ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

শেরপুরে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাজ্জাদ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরও ৩ জন। বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টা দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত দুই সন্তানের জনক সাজ্জাদের সাথে একই গ্রামের এক তরুণীর প্রেমের ঘটনা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাজ্জাদ হোসেনসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের সদর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক সাজ্জাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর দিকে আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসাথে আহতদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD