
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ শহরের বিভিন্ন ধরনের মাদকের আখড়া নামে পরিচিত রমেশ সেন রোডে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। দিবা কিংবা রাতে এখানে থেকে মাদক সেবন করে মাতালরা সারা শহরে ছড়িয়ে পড়ে। এরা শহরে নানা ধরনের অপকর্ম ও গালাগালি করে অটো বা রিক্সায় বাড়ি ফিরে।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ তারিখ-১২ সেপ্টেম্বর অভিযানে ২০০ লিটার চুলাই মদসহ ২ জনকে গ্রেফতার করে। এসআই(নিঃ) মোহাম্মদ আশরাফুল আলম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন রমেস সেন রোডস্থ পতিতা পল্লী মোঃ হিরু মিয়ার চারতলা বিশিষ্ট বাড়ীর নিচ তলার ভাড়াটিয়া ধৃত আসামী মোঃ দেলোয়ার হোসেন ও ধৃত আসামী জহুরুল ইসলাম দ্বয়ের দক্ষিণ দোয়ারী ঘরের ভিতরের রুমে হইতে ১২ সেপ্টেম্বর ২ ঘটিকায় ২০০ লিটার চুলাই মদ সহ মাদক ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন (৪৩), ও জহুরুল ইসলাম (৪৯)দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। আসামী মোঃ দেলোয়ার হোসেন (৪৩)বিরুদ্ধে ০১টি মাদক মামলা আছে। উদ্ধারকৃত ২০০ লিটার চুলাই মদ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়াল মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।