1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা আহত ৭ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ফুলপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা আহত ৭

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

ফুলপুরে ১৪৫ জারিকৃত জমিতে বাঁধা দিতে গিয়ে বারাইন প্রবাসী রুবেল সহ গুরুতর আহত অন্ততপক্ষে ৭জন।

ফুলপুর উপজেলায় বালিয়া ইউনিয়নে শিমুলিয়া গ্রামে রুবেল মিয়ার আবেদনের প্রেক্ষিতে আদালত নির্দিষ্ট জমির উপর ১৪৫ জারি করে। ঘটনার দিন প্রতিপক্ষ ঐ জমিতে বাঁশ কাটার সময়, বারাইন প্রবাসী রুবেল মিয়া বাঁধা দিলে পূর্ব থেকেই ওত পেতে থাকা গ্রাম্য ডাক্তার নুরু মিয়া, তাহার নয় ছেলে, ভাড়ায় গুন্ডা বাহিনি দেশীয় অস্র, রাম দা, রড হাতে নিয়ে নিরস্র রুবেলের উপর ঝাপিয়ে পড়ে। রুবেল কে উদ্ধার করতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে সন্ত্রাসীরা বাকী সদস্যদের কেও এলোপাতাড়ি কুপাতে থাকে। এ সময় রুবেল, তাহার চাচা আব্দুল কুদ্দুস ও ছাবির উদ্দিন মারাত্মক ভাবে মাথায় আঘাত প্রাপ্ত হলেও, পরিবারের বাকি সদস্যগণ আংশিক জখমি হয়। আহতদের উদ্ধার করে ফুলপুর হাসপাতালে ভর্তি করা হলে ইমার্জেন্সি ডাক্তার, রুবেল মিয়া এবং তাহার দুই চাচা আব্দুল কুদ্দুস, ছাবির উদ্দিন কে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করে। রাতে আব্দুল কুদ্দুসের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়। মাথায় দীর্ঘ অস্ত্রোপচার করার পরও তিনি এখনো শংকামুক্ত নন। তাহাদেরপরিবারের বাকী সদস্য জুয়েল মিয়া, আকাশ, জুলহাস, আজহার এখনো ফুলপুর হাসপাতালে চিকিৎসাধীন।

অপর দিকে আবু নাঈমের নেতৃত্বে একটা স্থানীয় বিশেষ প্রভাবশালী পরিবারের আশির্বাদ পুষ্ট হওয়ায় তাদের বিরুদ্ধে মুখ খুলতেও স্থানীয় সাধারণ মানুষ ভয় পাচ্ছে। এ নিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD