1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে তর্কের ঘটনায় ব্যবসায়ী আনোয়ারকে রক্তাক্ত জখম করে দোকানে তালা দিয়েছে বিএনপি সমর্থিত নেতা - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে তর্কের ঘটনায় ব্যবসায়ী আনোয়ারকে রক্তাক্ত জখম করে দোকানে তালা দিয়েছে বিএনপি সমর্থিত নেতা

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩৩২ বার পড়া হয়েছে

ময়মনসিংহে তর্কের ঘটনায় ব্যবসায়ী আনোয়ারকে রক্তাক্ত জখম করে দোকানে তালা দিয়েছে বিএনপি সমর্থিত নেতা।

ময়মনসিংহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরনিলক্ষিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে মনোহারী দোকান ব্যবসায়ী আনোয়ার হোসেনের মাথায় শরীরে রক্তাক্ত জখম করে দোকানের লক্ষাধিক টাকা পয়সা লুটে নিয়ে দোকানটি তালা মেরে বন্ধ দিয়েছে স্থানীয় বিএনপি সমর্থিত বড়বাড়ী এলাকার রিপনসহ রতন, নয়ন, নাঈম, স্বপন, রিটন।

অভিযোগ সূত্রে জানা যায় ঘটনার দিন ২৯ ডিসেম্ভর ২০২৫ তারিখে সকাল ১০ ঘটিকায় মুক্তিযোদ্ধা বাজারে (আনোয়ার ষ্টোর) মহোহারী দোকানের সামনে একজন ক্রেতার বাই-সাইকেল সরানোর জন্য বলা হয়, তখন স্বপনের ছেলে রিটন ছোট ট্রাক্টর নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, সাইকেল রাখার বিষয়ে রিটন, দোকানদার আনোয়ার এর সাথে তর্কবিতর্ক করে চলে যায়। একঘন্টা পর অর্থাৎ বেলা ১১ টায় রিপনের নেতৃত্বে রতন, নয়ন, নাঈম, রিটন এবং তাঁর পিতা স্বপন দলবদ্ধভাবে আনোয়ারের দোকানে আক্রমণ করে আনোয়ারের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে, তার পিঠে এবং হাটুতে বেদম প্রহার করে ছিলাফুলা রক্তাক্ত জখম করার ক্ষতচিহ্ন দেখা যায়, দোকানের জিনিসপত্র তছনছ করে দোকানের বেচাকেনার লক্ষাধিক টাকা নিয়ে যায় সেই সাথে দোকানটিতে তালা বন্ধ করে দেয় বলে জখমী আনোয়ার এর নিকট জানা গেছে।

এঘটনা তাৎক্ষনিক ভাবে কমিউনিটি পুলিশিং সভাপতি আবু হানিফ ফিরানোর চেষ্টা করেছেন বলে জানা যায়। পুলিশের ৯৯৯ এ ফোন দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দোকান ব্যবসায়ী আনোয়ারকে গুরুতর জখমী অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য জরুরী বিভাগে নেওয়া হলে ১০ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD