1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সিরিজ বোমা হামলার প্রতিবাদে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল  - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

সিরিজ বোমা হামলার প্রতিবাদে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল 

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৪০২ বার পড়া হয়েছে
২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে একযোগে জঙ্গীবাদের সিরিজ বোমাবাজী এবং বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসী তান্ডবের বিরুদ্ধে ১৭ আগস্ট বুধবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া  উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 এর আগে দলীয় নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বঙ্গবন্ধু চত্বরে উপস্থিত হন। মিছিল পুর্ব মুহুর্তে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে বিক্ষোভ মিছিলটি শুরু  হয়ে সারা বাজার প্রদক্ষিণ করে। মিছিলে এছাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি  ময়েজ উদ্দিন তরফদার, ডাঃ তোফাজ্জল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আবু সাইদ মিলন,  সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, শ্রম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  আব্দুর রাজ্জাক দুলাল, সহ প্রচার সম্পাদক জয়নাল আবেদীন মন্ডল, সদস্য  এস এম ইব্রাহিম, আনসার আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান জামান,  কৃষক লীগের সভাপতি মাসুদ আলম লিটন, যুব লীগের যুগ্ন আহবায়ক মঞ্জুরুল হক রাসেল, তাতীলীগের সভাপতি চান মিয়া সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD