1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ছাত্রদলের নাম ভাঙিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি, কোতোয়ালী থানায় অভিযোগ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছাত্রদলের নাম ভাঙিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি, কোতোয়ালী থানায় অভিযোগ

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীর চর কালীবাড়ী মিল গেইট বাজার এলাকায় ছাত্রদলের নাম ব্যবহার করে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী আজু (৪৪)।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৩ জুলাই ২০২৬ সন্ধ্যা প্রায় ৭টার দিকে চর কালীবাড়ী মিল গেইট বাজারের জাহাঙ্গীর স্টোরে অবস্থানকালে টিটু (২৫) ও জুনায়েদ (১৯)সহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্রসহ তার দোকানে আসে। তারা ছাত্রদলের নাম ভাঙিয়ে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে।

অভিযোগে আরও বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি রক্ষা পান। পরে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। পাশাপাশি চাঁদার টাকা না দিলে ব্যবসা করতে না দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করা এবং মিথ্যা মামলায় ফাঁসানোরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী জানান, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পরে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, ঘটনার প্রত্যক্ষ সাক্ষী রয়েছেন এবং তদন্ত করলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন অভিযোগকারী।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অভিযোগের সত্যতা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এখনো সম্পন্ন হয়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD