1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ধোবাউড়ায় এমপি সালমান ওমর রুবেলের নিজস্ব অর্থায়নে বেইলী ব্রিজ সংস্কার; জনদুর্ভোগের অবসান - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ধোবাউড়ায় এমপি সালমান ওমর রুবেলের নিজস্ব অর্থায়নে বেইলী ব্রিজ সংস্কার; জনদুর্ভোগের অবসান

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা এলাকায় দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত বেইলী ব্রিজের কারণে স্থানীয় হাজারো মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। ঝুঁকিপূর্ণ হয়ে পড়া ব্রিজটির কারণে পথচারী, শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছিল। অবশেষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ সালমান ওমর রুবেলের নিজস্ব অর্থায়নে ব্রিজটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার ও পথচারীদের চলাচলের সুবিধার্থে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেলের বিশেষ নির্দেশনা ও ব্যক্তিগত অর্থায়নে নির্মিত কাঠের সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসেন ফিতা কেটে সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেইলী ব্রিজটির পাটাতন নষ্ট ও নড়বড়ে হয়ে যাওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো এলাকাবাসীকে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং নিজস্ব অর্থায়নে ব্রিজটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার ও বিকল্প চলাচলের জন্য কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেন।

সংস্কার ও নির্মাণকাজ শেষ হওয়ায় এখন স্থানীয় জনগণ নিরাপদে চলাচল করতে পারছেন। এতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর বলেন, “ব্রিজটি আমাদের যাতায়াতের অন্যতম প্রধান পথ। দীর্ঘদিন ধরে আমরা কষ্টে ছিলাম। এমপি মহোদয় নিজস্ব অর্থায়নে দ্রুত সংস্কারের ব্যবস্থা করায় এখন স্বস্তিতে চলাচল করতে পারছি। এজন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কছিমউদ্দিন বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুর রশিদ মজনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুধীজন।

এলাকাবাসী মনে করেন, জনদুর্ভোগ লাঘবে সংসদ সদস্য সালমান ওমর রুবেলের এ উদ্যোগ স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD