1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার বিরুদ্ধে মানববন্ধন  - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফুলপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার বিরুদ্ধে মানববন্ধন 

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের ফুলপুরে রূপসী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নিজাম উদ্দিনের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (১৮ জুলাই) বিকেলে রূপসী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় আব্দুল হালিম সরকার, তোফাজ্জল হোসেন, খালেদা বেগম, আমিনা খাতুনসহ আরও অনেকেই। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উদ্যোক্তা নিজাম উদ্দিন বিভিন্ন ভাতাভোগীদের কাছ থেকে কাজ করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছেন। টাকা না দিলে দুর্ব্যবহার ও হয়রানি করছেন। সেইসাথে প্রতিবাদকারীদের মামলা-হামলার হুমকি দিচ্ছেন। বক্তারা আরও দাবী করেন, ভাতার কার্ড করে দেওয়ার নামে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন নিজাম উদ্দিন। তিনি পূর্বের ন্যায় এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তবে নিজাম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, দেড় মাস আগে একটি চক্র তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD