1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বি.এড (সম্মান) ১২তম ব্যাচের নবীনবরণ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বি.এড (সম্মান) ১২তম ব্যাচের নবীনবরণ

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বি.এড (সম্মান) ১২তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করে বি.এড (সম্মান) ১১তম ব্যাচের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজিয়া সুলতানা, উপাধ্যক্ষ প্রফেসর মো. মুঈন উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি গোবিন্দ রায় ও সাধারণ সম্পাদক আল মো. রাফসান সামি এবং সৈয়দ সৈয়দুজ্জাম শরীফ। এছাড়া সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু নাঈম তুষার ও সাধারণ সম্পাদক মো. তাহসান হাসান তোহাসহ শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা বলেন, শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। দক্ষ, মানবিক ও আদর্শ শিক্ষক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের নিষ্ঠা, শৃঙ্খলা এবং নৈতিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD