1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা

সুমন ভট্টাচার্য ::
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, নিরাপদ ও পরিবেশবান্ধব করতে সংশ্লিষ্টদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল ৪টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
সভায় ক্লিনিক্যাল বর্জ্য যথাযথভাবে সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও নিরাপদভাবে নিষ্পত্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন এবং পারস্পরিক সমন্বয় আরও জোরদারের আহ্বান জানানো হয়।
এ সময় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। কার্যকর ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা, সমন্বয় এবং বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
সভায় বিশিষ্ট ব্যবসায়ী মো. মনসুর আলম চন্দনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD