1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরের “দুই বিলের মাঝে বাঁধ দিয়ে মাছ চাষ ” পানি বন্দী এলাকাবাসী - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফুলপুরের “দুই বিলের মাঝে বাঁধ দিয়ে মাছ চাষ ” পানি বন্দী এলাকাবাসী

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৩৫৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর  পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোডে অবস্থিত লেদু সরকার বাড়ি সংলগ্ন ৯ নং ওয়ার্ডের অংশ ভুইদ্দা বুড়ি ও কুন্দাবুড়ি বিলের মাঝখানে হঠাৎ করে মাটির বাঁধ দিয়ে ফিসারী তৈরী করে চলতি পানি প্রবাহ ব্যবস্থা বন্ধ করে মাছ চাষ করার কারণে বাড়ি-ঘরে পানি এবং প্রায় ৫০ টি পরিবার পানি বন্দী হয়ে রয়েছে। জানা যায় যে, একই উপজেলার কাড়াহা (পশ্চিম) নামক গ্রামের বসির উদ্দিন (বসু মিয়া) বিগত কয়েক দিন আগে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ তার নিজের জমিতে মাটি কেটে এই বাঁধ নির্মাণ করে মাছের চাষ করার কারণে এই ভয়ানক জন দূর্ভোগের সৃষ্টি হয়। পানি বন্দী এলাকাবাসী মোজাম্মেল হক বলেন, বসু মিয়াকে এই দুই বিলের মধ্যে বাঁধ নির্মাণে নিষেধ করলে সে বলে যে, আমার জমিতে আমি বাঁধ দিয়েছি তাতে অন্যদের কি সমস্যা হল এটা আমার দেখার বিষয় না। আরও জানা যায় যে, এই বাঁধের কারণে ভুইদ্দা বুড়ি বিলের পানি কুন্দা বুড়ি বিলে প্রবেশ করতে পারছেনা। যে পানি যুগ যুগ ধরে এখান দিয়েই প্রবাহিত হয়ে আসছে। আর একটু বৃষ্টি হলে সমস্যা চরম আকার ধারণ করতে পারে বলে এলাকাবাসীর আশংকা। তাই এই সমস্যা সমাধানে  অতিদ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD