1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোনার কেনা-বেচার ঘটনাকে কেন্দ্র করে গৌরীপুরে ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সোনার কেনা-বেচার ঘটনাকে কেন্দ্র করে গৌরীপুরে ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর/২০২২) সন্ধ্যার পর পৌর শহরের কালিপুর এলাকায় জুয়েলার্সের দোকানে সোনা কেনাবেচার দরদামকে কেন্দ্র করে মো. জহিরুল ইসলাম মিঠু (২৮) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহজাবিন।
তিনি জানান, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। নিহত মিঠু গৌরীপুর সরকারি কলেজের অনার্স সমাজকর্ম বিভাগে ফাইনালবর্ষের শিক্ষার্থী। সে বোকাইনগর ইউনিয়নের মো. মোখলেছুর রহমানের পুত্র। নিহতের চাচা দেলোয়ার হোসেন ঈশাখাঁ জানান, পৌর শহরের বাড়িওয়ালাপাড়ার এলবার্ট বাদল ডেভিডের বড় ছেলে এলবার্ট সেন্টু ডেভিট স্বর্ণের অলংকার তৈরি করতে পার্শবর্তী টিপু সুলতান জুয়েলার্সের দোকানে আসে। স্বর্ণের দামদামিকে কেন্দ্র করে দোকানের মালিক টিপু সুলতানের সঙ্গে বাকবিতন্ডা হয়। এ সময় আমি উপস্থিত হয়ে বিষয়টি নিষ্পত্তি করে দিয়ে আসি। এরপরেই এলবার্ট সেন্টু ডেভিটের ছোট ভাই এলবার্ট রকি ডেভিড দোকানে এসে টিপু সুলতানের সঙ্গে আবারও বাকবিতন্ডা শুরু করে। তাদের ঝগড়া থামাতে যায় আমার ভাতিজা জহিরুল ইসলাম মিঠু। ডেভিড রকি এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে। আমি ভাতিজাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্দ জনতা এলাকায় লাঠিসোটা নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। শহরের মধ্যবাজারে একটি দোকানে বিক্ষুব্দ জনতা আগুন দেয়। পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD