1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিনে মিলাদ ও দোয়া - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিনে মিলাদ ও দোয়া

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর ফুলবাড়িয়াস্থ খাদেমুল উলুম (কে আই) ফাজিল মাদ্রাসা সংলগ্ন নুর মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার, অধ্যাপক আবুল হোসেন, শামসুল হক সাবেক চেয়ারম্যান, ডাঃ তোফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক আবু কাউসার মিলন, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, খাইরুল ইসলাম সাদা, মোশাররফ হোসেন, সহ প্রচার সম্পাদক জয়নাল আবেদীন মন্ডল, আলী চেয়ারম্যান, লাল মাহমুদ সরকার, এমদাদুল হক পলাশ, আমিরুল ইসলাম, আনছার আলী, আব্দুল্লাহ আল মামুন, যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল, তাতীলীগের চান মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, ও দীর্ঘায়ু কামনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেওখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী আলহাজ্ব তাজুল ইসলাম বাবলুর মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD