1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে সরকারের সফলতা প্রচারে - এইচ এম ফারুক - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে সরকারের সফলতা প্রচারে – – এইচ এম ফারুক

শেখ মামুনুর রশীদ মামুনঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৩০২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ ৪ সদর আসন এলাকার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক প্রচারনার অংশ হিসেবে সিরতা ইউনিয়নের চর খরিচা এলাকায় ৮ অক্টোবর ২০২২ শনিবার সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে , স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব নৌকার মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর পক্ষে ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক , জনসম্মুখে সরকারের উন্নয়ন সহ সফলতা তুলে ধরেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার,কথায় নয়, কাজে বিশ্বাসী। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই এত উন্নয়ন সম্ভব হয়েছে।আপনারা যদি সন্ত্রাসী না চান,খুনাখুনি না চান, তাহলে নৌকায় ভোট দিবেন। যোগাযোগ ব্যবস্হার কথা উল্লেখ করে তিনি বলেন,রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়নে হয়েছে, চর খরিচায় আরও উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষা খাতে ব্যাপক সফলতা, হাতে হাতে মোবাইল,ঘরে বসে সারা দুনিয়ার খবর নেয়া যাচ্ছে, কথা বলা যাচ্ছে, এটাও কিন্তু সরকারের বড় বড় উপহার গুলোর মধ্যে অন্যতম বলে মন্তব্য করেন এইচ এম ফারুক। পাশাপাশি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগ কে আবারও ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন এলাকার আওয়ামিলীগ ও যুবলীগ ছাত্রলীগের কর্মীবৃন্দ প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD