1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে বড় ধরণের নাশকতার পরিকল্পনাকালে ১৯ জামাত নেতা গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ২২ হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত হীরা ও সহযোগী গ্রেফতার জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক ধর্মীয় প্রতিষ্ঠান,সরকারি উন্নয়ন ও গণমাধ্যম—তিন খাতে আতঙ্ক ছড়ানো অপরাধচক্রের ছায়া প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাব তালাবদ্ধ, সাংবাদিকদের প্রতীকী প্রতিবাদ জেলা প্রশাসককে প্রেসক্লাবের সভাপতির পদ ছেড়ে প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহে সাংবাদিকদের মানববন্ধন সংস্কার বিহীন ময়মনসিংহ প্রেসক্লাবের প্রহসনের নির্বাচন বন্ধের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচী ঘোষণা ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না : সাংবাদিকবৃন্দ ময়মনসিংহে তর্কের ঘটনায় ব্যবসায়ী আনোয়ারকে রক্তাক্ত জখম করে দোকানে তালা দিয়েছে বিএনপি সমর্থিত নেতা চাঞ্চল্যকর দিপু হত্যা মামলার ঃ নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার,আরও এক আসামি গ্রেফতার ঈশ্বরগঞ্জে পিকাআপ–মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

ময়মনসিংহে বড় ধরণের নাশকতার পরিকল্পনাকালে ১৯ জামাত নেতা গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে অরাজক, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও বড় ধরণের নাশকতা চালিয়ে ময়মনসিংহকে অস্থির এবং উত্তপ্ত করে তুলতে জামাতে ইসলামী আবারো মাঠে নেমেছে। বিভাগীয় নগরীতে শান্তি শৃংখলা বজায় রাখতে কোতোয়ালি মডেল থানা পুলিশ কঠোর নজরদারি রেখেছে। শনিবার জেলা জামাতের সেক্রেটারী মোঃ মোজাম্মেল হক আকন্দের নেতৃত্বে ২৫/২৫ জনের একটি গ্রুপ নগরীতে নাশকতার লক্ষ্যে গোপন বৈঠককালে ১৯ জামাত নেতাকর্মীকে গ্রেফতার করে।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহে আইন শৃংখলা পরিস্থিতি অতীতের যে কোন সময়ের অনেক ভাল। মানুষ নিরাপদে চলাচল ও বসবাস করছে। এই পরিস্থিতিতে ময়মনসিংহকে উত্তপ্ত করে তুলতে এবং মানুষের জানমালের নিরাপত্তা বিঘিœত করতে জামাত ইসলামি বগ ধরণের নাশকতার পরিকল্পনা করে আসছে। এই অবস্থায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা’র নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশ কঠোর নজরদারি রেখেছে। শনিবার জেলা জামাতের সেক্রেটারী মোজাম্মেল হকের নেতৃত্বে জামাতের একটি বিশাল চক্র ময়মনসিংহে বড় ধরণের নাশকতা ও শান্ত ময়মনসিংহকে অস্থির করে তুলতে চরপাড়া এলাকায় বৈঠক করে। খবর পেয়ে শনিবার রাতে কোতোয়ালী পুলিশ অভিযান চালিয়ে ১৯ জামাত নেতাকর্মীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, জেলা জামাতের সেক্রেটারী মাওলানা মোজাম্মেল হক, ওসমান গনি, আজিজুর রহমান, ফেরদৌস আলম, মোঃ আল আমিন, দেলোয়ার হোসেন কুদ্দুস, মোঃ তাজুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, মোঃ শাহিন খান, মাহমুদুল হাসান শাহিন, মাহাবুবুল হাকিম, মোঃ মেহেদী হাসান, সারোয়ার হোসেন, মোঃ আলমগীর হোসেন, মোঃ নাফিজ, মোঃ আবু হানিফ, ফজলুল করিম ফারুকী, শেখ আহমেদ আফিফা ও মোঃ নুরুল হক। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা ৮১, তাং ২৩/১০/২০২২, ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/ ৩৫৩ প্যানাল কোড দায়ের হয়েছে। রবিবার ৫ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন, নাশকতাকারী যে দলের কিংবা যত ক্ষমতাধর হোক না কেন তাদেরকে ছাড় দেয়া হবেনা। আইন শৃংখলা নিয়ন্ত্রণে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
নগরবাসির মতে, রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃংখলা বাহিনীর নিয়মিত নজরদারির ফলে দীর্ঘদিন ধরে ময়মনসিংহে শান্ত পরিবেশ বিরাজ করছে। মানুষ নিরাপদে চলাচল, ব্যবসা বানিজ্য, নিত্যদিনের কর্মকান্ড চালিয়ে আসছে। এ অবস্থায় ঘাপটি মেরে থাকা জামাতে ইসলামী প্রতিহিংসা পরায়ণ হয়ে ময়মনসিংহকে অশান্ত করে তুলতে মরিয়া হয়ে উঠে। চক্রটি জিমিয়ে পড়া জামাত নেতাকর্মীদের সংগঠিত করে তাদেরকে যুদ্ধের মত রনকৌশলে প্রশিক্ষিত করতে নগরীর আনাচে কানাচে এবং পাড়া মহল্লায় বৈঠক শুরু করে। এ সকল বৈঠক থেকে সরকার ও প্রশাসনকে বেকায়দায় ফেলতে প্রয়োজনে লাশ ফেলে দেয়ার মত জঙ্গি মনোভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে বলেও খবর রয়েছে। নগরবাসির অনেকেই দাবি করেন, জামাত ইসলামী ময়মনসিংহে বড় ধরণের নাশকতার পরিকল্পনায় এই গোপন বৈঠকে মিলিত হয়। আইন শৃংখলা বাহিনী দ্রুত পদক্ষেপ না নিলে যে কোন সময় রক্তাক্ত পরিস্থিতির মত জঘণ্য ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিলো।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD