1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির ওসি শাহ কামাল আকন্দ শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে কোতোয়ালির ওসি শাহ কামাল আকন্দ শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৮৫০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।  ময়মনসিংহের  কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জেলায় শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। রবিবার জেলা পুলিশের মাসিক কল্যান সভায় সেপ্টেম্বর/২০২২ মাসে সার্বিক কার্যক্রমে অভিন্ন মানদন্ডে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। নির্বাচিত শ্রেষ্ট ওসিকে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা ক্রেস্ট গ্রদান করেন। 
পুলিশ অফিস সুত্রে জানা গেছে, বিভাগীয় নগরীসহ ময়মনসিংহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি, ছিনতাই প্রতিরোধ, মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মাদক উদ্ধার, আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারে কোতোয়ালি মডেল থানা পুলিশ দায়িত্বশীল ভুমিকা পালন করে আসছে। এছাড়া খুন হত্যা সহ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতারে দক্ষতার পরিচয় দিয়ে আসছে। অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর দায়িত্বশীল ভুমিকা পালন করায় সেপ্টেম্বর মাসের জন্য কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ শ্রষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
n
এছাড়া ঢাকা-ময়মনসিংহ রোডের বেলতলিতে আলোচিত মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন, লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদেরকে গ্রেফতার করায় করায় শ্রেষ্ট পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও মাদক উদ্ধার করায় শ্রেষ্ট এসআই নির্বাচিত হয়েছেন এসআই শাহ মিনহাজ উদ্দিন। দুঃসাহসিক চুরি মামলার রহস্য উদঘাটন করায় শ্রেষ্ট এসআই নির্বাচিত হন এসআই আশরাফুল আলম। অপরদিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় তথ্য প্রযুক্তি বিষয়ে দায়িত্বশীল ভুমিকা পালন করায় এএসআই সুজন চন্দ্র সাহা শ্রেষ্ট এএসআই নির্বাচিত হয়েছেন। উল্লেখিত শ্রেষ্ট পুলিশ কর্মকর্তাগণকে রবিবার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা ক্রেস্ট৷ ও সম্মাননা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ(অপরাধ) সুপার রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হাফিজুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD