1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ১নং ফাঁড়ি পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত জনি গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে ১নং ফাঁড়ি পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত জনি গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন ২০০২ এর ৪(১) ধারার অপরাধে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জনিকে কোতোয়ালি মডেল থানার ১নং ফাড়ি পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ নগরী থেকে তাকে গ্রেফতার করে।

ফাড়ি পুলিশ জানায়, কোতোয়ালি মডেল থানার মামলা নং ৬৭(৩)২০২১, জিআর মামলা নং ২৮৯/২১ এর আসামি উজান ঘাগড়ার (ইয়াছিন সরকার বাড়ি) জনির বিরুদ্ধে আদালত গত ১৮ সেপ্টেম্বর রায় দেয়। রায়ে আদালত জনিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাসের কারাদণ্ড প্রদান করে। রায়ের পর থেকে জনি পলাতক অবস্থায় নানাস্থানে কৌশলে পালিয়ে বেড়াচ্ছে। মঙ্গলবার ১নং ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন তাকে গ্রেফতার করে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD