1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত সহ গ্রেফতার ১০ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত সহ গ্রেফতার ১০

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৩৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। য়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন অপরাধে ১০জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করেছে।

এর মাঝে পুলিশ পরিদর্শক ফারুক হোসেনের নেতৃত্বে একটি টীম নতুন বাজার এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামী মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল, এসআই দেবাশীষ সাহার নেতৃত্বে একটি টীম গাঙ্গীনারপাড় ট্রাফিক মোড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ রিয়াদ হাসান, এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম অষ্টধার বাজার এলাকা থেকে অন্যান্য মামলার আসামী আসাদুলকে গ্রেফতার করে।
এছাড়াও এসআই মেহেদী হাসান, দেবাশীষ সাহা, এএসআই নুর আলম, হযরত আলী, সোহরাব হোসেন, হাফিজুর রহমান, ইকবাল হোসেন সাজাপ্রাপ্ত একজনসহ আরো ৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করে। তারাবহলো, মোঃ কামাল মিয়া, নাজমুল হোসেন, মোছাঃ শিরিন আক্তার, মাহফুজুর রহমান লিটন, বিপ্লব ও মাহমুদুল হাসান রুবেল। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD