1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৮ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে দিন দুপুরে চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  পুলিশ সুপার কর্তৃক নান্দাইল মডেল থানা ও ঈশ্বরগঞ্জ থানা আকষ্মিক পরিদর্শন ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ময়মনসিংহ ডিবি অভিযানে ৫০ গ্রাম হে‌রোইন ও ৮৫ পিস ট‌্যা‌পেন্টাডল, ট্যাবলেটসহ গ্রেফতার ৪ পাগলায় গলা কাটা লাশের রহস্য উদঘাটন করে আসামী গ্রেফতারে পুরুস্কৃত হয়েছে ডিবি পুলিশ সৌদিআরবে উট ও মোটর সাইকেল সংঘর্ষ : ২ বাংলাদেশি নিহত ময়মনসিংহে রানা হত্যায় গ্রেফতার ৪ অষ্টগ্রামে বাড়ি ছেড়ে অনিশ্চিত পথে মা-সন্তান, অভিযোগের তীর বিএনপি নেতার বিরুদ্ধে সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৮

স্টাফ রিপোর্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৮৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।  বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণে ও অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোতোয়ালি পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায়  পৃথক অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মাঝে এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম থানা গাঙ্গিনারপাড় বারী প্লাজার সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ রুবেল মিয়াকে হেরোইনসহ, এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একটি টীম কলেজ রোড, তিন রাস্তার মোড় থেকে মাদক মামলার আসামী মোঃ নাদিমকে ১০ গ্রাম হেরোইন সহ, এসআই তানভীর আহমেদ ছিদ্দীকীর নেতৃত্বে একটি টীম চরপাড়া মোড় এলাকা থেকে  নারী ও শিশু নির্যাতন মামলার আসামী মোঃ মজিবুর রহমান, এসআই উমর ফারুকের নেতৃত্বে একটি টীম কুষ্টিয়া এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ রমজান আলী, মোঃ ফারুক, এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি টীম চর নীলক্ষিয়া থেকে অপহরন মামলার আসামী সাকিবুল হাসান রাশিদুল, মোঃ মন্টু মিয়া, এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একটি টীম কাচিঝুলি এলাকা থেকে অন্যান্য মামলার আসামী আলো মিয়া, এসআই কমল সরকারের নেতৃত্বে একটি টীম র‍্যালীর মোড় এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ শামীম মিয়া, আঃ হক, এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি কেওয়াটখালী এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ রফিক, মোঃ ইস্রাফিলকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া এসআই আনোয়ার হোসেন, ১নং পুলিশ ফাঁড়ি, এএসআই আমির হামজা, সাইফুল ইসলাম-২ এবং সোহেল রানা পৃথক অভিযান পরিচালনা করে তিনটি সাজাপ্রাপ্ত ও পরোয়ানা সহ ৬ জনকে গ্রেফতার করে।
তারা হলো, সৈয়দ নাজিমুল ছামাদ, মোঃ বশির উদ্দিন আহম্মেদ, মাহামুদুল ইসলাম মামুন, মোঃ রবি সেখ, মনির, মোঃ মেহেদী হাসান ওরফে সজল।গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD