1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়ার বাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত  - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফুলবাড়িয়ার বাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৩৩১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার বাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটি ও উপদেষ্টা মন্ডলীর পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাক্তা বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সভা হয়।
বাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হক সোহেলের সঞ্চালনায় এই সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইমদাদুল হক সেলিম  বলেন, ঐতিহ্যবাহি বাক্তা ইউনিয়ন ইতিহাস সমৃদ্ধ ইউনিয়ন। এই বাক্তা ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছিলেন। জাতীয় সংসদ নির্বাচন খুব কাছাকাছি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সকল পর্যায়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে। এজন্য সংগঠন আরো শক্তিশালী ও গতিশীল করতে সকল ভেদাভেদ ভুলে এক  হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শামছুল হুদা,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার, ডাঃ তোফাজ্জল হোসেন, অধ্যাপক আবুল হোসেন,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, আবু কাউসার মিলন, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু,  কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, মামুনুর রশীদ মামুন, সদস্য রাকেশ মল্লিক সহ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া সভায় রাঙ্গামাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান দুলাল, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় নবগঠিত ইউনিয়ন আওয়ামী লীগের  নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শহীদুল ইসলাম সরকার, বাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ধদসাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ মাস্টার, ফরিদ উদ্দিন মেম্বার, আবুল কালাম সাংবাদিক, আনিছুর রহমান মন্ডল, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ, বসির উদ্দিন সাংবাদিক, জিয়াউল হুদা উজ্জ্বল, সাইফুল ইসলাম, মোফাজ্জল হোসেন মেম্বার। এছাড়া  চানমুদ সরকার, উপদেষ্টা পরিষদের সদস্য হেলাল উদ্দিন মাস্টার বক্তব্য রাখেন। এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ বাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত হলে ফুল দিয়ে বরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD